স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Thursday, May 1, 2014
সুন্দর চুলে-স্বপ্নের দোলা ll
৩ চা চামচ মধু ও
৬ চা চামচ নারকেল তেল একটি পাত্রে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।
এই কন্ডিশনার
আপনার চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে নিন।
ডিমের কন্ডিশনার
ডিম ১ টি,
অলিভ ওয়েল ২ টেবিল চামচ,
মধু ২ টেবিল চামচ একসঙ্গে
মিশিয়ে কন্ডিশনার তৈরি করুন। এই কন্ডিশনার পুরো চুলে মেখে রাখুন আধা ঘণ্টা। এরপর
ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।
দুধ ও কলার
কন্ডিশনার
দুধ ১ কাপ,
কলা ১টি, নারকেল তেল ১ চা চামচ
কলা ও দুধ মিশিয়ে
মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণে নারকেল তেল যোগ করুন এবং ভালভাবে মেশান। এখন
হালকা গরম পানিতে চুল ভিজিয়ে নিয়ে ডিমের কন্ডিশনার লাগান।
কলা লেবুর কন্ডিশনার
৪ টেবিল চামচ
ম্যাসড পাকা কলার সাথে এক চামচ মধু আর ১ চা চামচ জাম্বুরা বা লেবুর রস নিন। এবার
খুব ভালো করে মিশিয়ে নিন উপকরণগুলো। তৈরি হয়ে গেল আপনার হেয়ার কন্ডিশনার। গোসলের
৩০ মিনিট আগে চুলসহ স্কাল্পে ম্যাসেজ করুন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে
ফেলুন।
এ্যালোভেরা ডিপ
কন্ডিশনার
যারা সুপার সফট
চুল চান তারা এই কন্ডিশনারটি ট্রাই করে দেখতে পারেন। ১/৪ কাপ এ্যালোভেরা জেল,
১/৪ কাপ নারিকেলের তেল
অথবা অলিভ অয়েল। একসাথে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর শ্যাম্পু করে ও
পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন।
প্রতিবার
শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার লাগান। আর কন্ডিশনার খুব ভালো ভাবে ধূয়ে নেবেন।
নিয়মিত ঘরে তৈরি কন্ডিশনার ব্যবহার করুন, দেখবেন চুল থেকে হাত সরাতেই মন চাইছে না।

Labels:
Beauty Tips
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের একটা মাধ্যম তৈরীর উদ্দেশ্য নিয়ে এই সাইটটির কাজে হাত দেই। অনেক নতুন মুখের সমাবেশে মুখোরিত এই সাইটটি আরও বিস্তিৃতি লাভ করবে, আরও অনেককে লেখা প্রকাশের সুযোগ করে দিতে পারবো এই উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছি ।
আন্তর্জালে হাতেগুনা কয়েকটি ওয়েব সাইট এবং কিছু ফেইসবুক পাতা ছাড়া এখনো তেমন কোনো উল্লেখযোগ্য মাধ্যম তৈরী হয়নি লেখা প্রকাশের জন্য।
যদি কেউ তার নিজের লেখা কবিতা, গান প্রকাশে ইচ্ছুক হন তাহলে লিখাগুলো এই ইমেইল এ পাঠিয়ে দিন----- bicoronblogspotcom@gmail.com
আমাদের লক্ষ্য নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের এই মাধ্যমটিকে আরো শক্তিশালী করে তোলা। আপনাদের সহযোগিতা কাম্য এই প্রয়াসে।
ধন্যবাদান্তে--বিচরণ




0 comments:
Post a Comment