LIFE STYLE
আষাঢ়ের বৃষ্টি আর সেই সঙ্গে একরাশ
রোগবালাই এই নিয়ে আসে বর্ষা মৌসুম। জ্যৈষ্ঠের প্রখর তাপদাহের পর প্রকৃতিতে প্রশান্তি ছড়িয়ে দেয়
বর্ষাকাল। দিন-রাত কিংবা
হঠাত্ হঠাত্ আকাশ কালো করে ঝরে পড়ে অঝোর ধারায় বৃষ্টি। আর এই বৃষ্টিকে সঙ্গী করেই চলতে হয়
কর্মব্যস্ত মানুষদের। তবে বৃষ্টি বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না। কর্মজীবী বা শিক্ষার্থী সবাইকেই বাইরে বের
হতে হয় বৃষ্টি মাথায় নিয়ে। বর্ষার এ সময়
বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় জামা-জুতা থেকে শুরু করে খাবার-দাবার সব কিছুতেই কেমন যেন একটা ড্যাম
ভাব চলে আসে। আর এই সুযোগে শরীরে বাসা
বাঁধতে চায় নানা অসুখ-বিসুখ। সর্দি, কাশি, জ্বর, টাইফয়েড, কলেরা, হজমের সমস্যা, জণ্ডিস, ফুড পয়জনসের রোগগুলো খুব দ্রুত দেখা দেয়। তাই এ সময় ঘরদোর
থেকে শুরু করে নিজের খাওয়া-দাওয়ারের প্রতি বাড়তি সচেতনতা মেনে চলা জরুরি। চলুন তবে জেনে নিই সুস্থ থাকার
কিছু টিপস।
১. প্রচুর পানি পান করুন : গরমকালে ঘাম
বেশি হয় বলে শরীর দ্রুত পানিশূন্য হয়। তাই প্রচুর পানি পান করতে হয়। কিন্তু বর্ষাকালেও কেন বেশি পানি
পান করতে হবে? উত্তরটা খুব সহজ। গরমকালের মতো বর্ষা মৌসুমেও শরীরে প্রচুর ঘাম হয়। কিন্তু এ সময় বাতাসে আর্দ্রতা বেশি
থাকায় বাতাসে ভেজা ভাব থাকে। এতে শরীর থেকে ঘাম বেরিয়ে যায় না। কিন্তু শরীরে এক ধরনের ভেজা ভাব বজায়
থাকে। তাই এ সময় সুস্থ থাকতে বেশি করে পানি
পান করতে হবে। সেই সঙ্গে খেতে পারেন শরবত, তাজা ফলের জুস, লেবুর