Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Subscribe:
    মন চায়, সব কিছু ছেড়ে-ছুঁড়ে চলে যাই বহু দূরে, না আসি কভু ফিরে অমানবিক এ শহরে। -----মোঃ জসিম উদ্দিন .
স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন। যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Showing posts with label bangla song. Show all posts
Showing posts with label bangla song. Show all posts

Thursday, July 10, 2014

গান - ১০ ।

যদি তোর ভালোবাসা পদ্ম 
                         হয়ে ফোঁটে
যদি তোর ভাল লাগা স্বপ্ন
                        হয়ে জোটে
তবে রোদেলা আকাশ মেখে
          দেব তোর ঐ লাল ঠোঁটে।

আমি স্বপ্ন গড়ি তোরই  চোখে
                      গভীর মমতায় 
কষ্ট গুলো মুছে দেবো 
                ভালোবাসার ছোঁয়ায়
যদি তোর চোখের কোনে
         অশ্রুকণা মুক্তো হয়ে ছোটে।


তুই যে আমার জীবন প্রদীপ
               আমার জীবন তরী
তোর কারনে পাড়ি দেবো 
                    আমি মৃত্যুপুরী
যদি তোর ঘুম ভাঙ্গা ভোর আমার 
                          হয়ে ওঠে।

................... মোঃ জসিম উদ্দিন

এস। এম হল, ঢাবি
০৪ আগস্ট ২০১০

গান-০৯ ।

তুমিতো জানতে আমার এই বুকে 
তুমি ছাড়া আর কেউ নাই গো
তুমি ছাড়া আর কেউ নাই
তোমাকেই শুধু বেসেছি ভালো, তোমাকেই
এ বুকে ফিরে পেতে চাই গো
এ বুকে ফিরে পেতে চাই...

অন্যের ঘরে চলে যাবে তুমি
আসবে না কোনও ফিরে
একরাশ যন্ত্রণা এ বুকে চেপে
চলে যাবো আমি বহুদূরে;
চির সুখি হও তুমি
(বন্ধু) করি শুধু এই কামনাই গো
করি শুধু এই কামনাই...

রাত জাগা জোনাকি কাঁদে আজ গোপনে
তোমার চোখে নেই কোন জল
তুমি তো এমন ছিলেনা কখনও 
তবু ঝরে চোখে ব্যথারই অনল;
তুমিহীন পৃথিবীতে কী করে আমি
(বন্ধু) বলে যাও আজ শুধু তাই গো
বলে যাও আজ শুধু তাই...

..............মোঃ জসিম উদ্দিন

চট্টগ্রাম কলেজ
২৩ ফেব্রুয়ারি ২০০৩

Sunday, June 22, 2014

গান-০৬ ।।

Bangla Lyrics

নীড়হারা পাখির মতন
আশ্রয় খুঁজে ফিরি পৃথিবীর বুকে
ঝড়ে ভেঙ্গে গেছে বালুকায় বাঁধা ঘর
গুনছি প্রহর তাই ধুঁকে ধুঁকে...

সমাজের বেড়াজালে বন্দি আমার প্রেম
চায়না কেউ মেনে নিতে
সময়ের জেলে বাঁধা এ জীবন
তুমি ছাড়া চায়না আর কিছু পেতে
শত ব্যথা-বেদনায় হলাম আজ অসহায়
পাশে কী রবেনা সুখে-দুঃখে?...

বিরহের এই পলে যায় তাই মন জ্বলে
চারিদিকে অথই যন্ত্রণা
চাতক পাখির মতো খুঁজে ফিরি তোমাকে
ও বুকে টেনে কী নেবে না?
হৃদয় আজ অসহায় সুখ বলো কোথা পায়
দূরে যদি রাখো আমাকে?...

    ...........জসিম উদ্দিন


চট্টগাম কলেজ
২১ জানুয়ারি ২০০৩

গান-০৮ ।

Bangla Lyrics

সবা্‌ই আপন ছাইড়া গেল,
       মায়ার বাঁধন থুইয়া;
তুইও কী রে ছাইড়া যাইবি,
      উজান গাঙের নাইয়া?
দরদি তুই আড়াল গেলে,
         বাঁচুম কারে লইয়া?
ভাঙ্গা বুকে নাঙ্গা ব্যথা
    নাও কেমনে যামু বাইয়া?

অন্ধকারে পথ হাবাইয়া
              খুঁজি পথে পথ
যুগল হারা কান্দি একা
           এমনি জীবন রথ
প্রবোধ যে আর মানেনা মন
         কা্ন্দে পরাণ-হিয়া।

তোর কাবণে সব হারাইয়া
            কান্দি পাগল বেশে
আকাশ-বাতাস ছিঁইড়া খুঁজি
              ঘুইরা দেশে দেশে
তোর কারণে গেলাম আমি
            হাজার দুঃখ সইয়া।

   .......জসিম উদ্দিন

চট্টগ্রাম কলেজ
৩০/০৯/ ২০০৩

গান-০৭ ।।

Bangla Lyrics

অনেক কষ্ট বুকে, বেদনায় দিন কাটে
              তবু তুমি ফিরে এলেনা
আজকে তোমার গায়ে হলুদ, কাল যে তোমার বিয়ে
               তবু অভিশাপ দেবো না...

(...) কবিতা, আমার কবিতা
কী সুখে দিয়ে গেলে ব্যথা?

প্রতিটি ক্ষণ যেন মহাকাল
             বয়ে যাওয়া
বেহালা নির্বাক,একাকী
            গান গাওয়া ।
শুভ হোক তোমার নতুন জীবন
করে যাবো তবু এই কামনা......

কত সুখ স্বপ্নে গড়া
               এ ভালবাসা
বুকটা জুড়ে আজ শুধু হাহাকার
প্রেম মানে তবে কী শুধু হতাশা?
ফুলে ফুলে ভরে থাক তোমার ভুবন
আমি না হয় বেঁচে রবো নিয়ে বেদনা....

  ...............জসিম উদ্দিন

চট্টগ্রাম কলেজ
২৪/০১/২০০৩

Saturday, April 19, 2014

ওরে নীল দরিয়া ll

Bangla Lyrics


ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,

নীলিমা ll

bangla kobita

রৌদ্র ঝিল্‌মিল,
উষার আকাশ, মধ্য নিশীথের নীল,
অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারে
নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে!

-উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,
উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি,
আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,
মরীচিকা-ঢাকা!

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ll

Bangla Lyrics

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ll

Bangla Lyrics

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

Wednesday, April 16, 2014

"আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে" ll




Bangla Lyrics 

Bangla Lyrics

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির
আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা,
মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।

ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে..
        ____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

মনবাড়ি ll

Bangla Lyrics

একটা যায়গা রাখিস আমার লাগি
মনবাড়িতে তোর
যেখানেতে আমার রাত্রি,
আমার হবে ভোর
তুই রাখিস বন্ধু তা, এই ঘরটা
ছেড়ে কোথাও যাব না
ঘরের একটাই থাকবে দরজা
একটাই জনালা
ভালো থাকার সময় গুলোর
থাকবে আসা-যাওয়া
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর
ছুটবে বাতাস উঠোন জুড়ে
ছুটবে স্বপ্ন কিছু ঘরের ভেতর
তুই আর আমি ছুটবো তার পিছু
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর......


              শিল্পী : জুয়েল মোর্শেদ

(চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্ত রজনী চলে গেলে আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে) ll

Bangla Lyrics

মনে পড়ে তোমায় মনে পড়ে ভালবাসায়
মনে পড়ে অপমানে মনে পড়ে ক্ষমায়
মনে পড়ে আলিঙ্গনে মনে পড়ে অপারগতায়
মনে পড়ে ……।
মনে পড়ে প্রতারনায় মনে পড়ে শান্তনায়
মনে পড়ে যন্ত্রনায় মনে পড়ে আর্তনাদ করে কেঁদেছি
মনে পড়ে বিদায় বেলায় মনে পড়ে
অকালে আমার মনের শান্তি মরে গেল
মনে পড়ে শুধু বছরে বছরে গড়া সংসারে
কি যেন হারিয়ে যায় মনে পড়ে নিদ্রাহীন
কত রাতে জেগে আছি শুধু ভোরের আশায়
এই হৃদয় তোমার কুঠার আঘাতে
কত রক্ত ঝরেছে বৃথায় রেখে গেছ
বুকের মাঝে চাঁপা ব্যাথা মনে পড়ে তোমায়

পাহাড়ের কান্না ll

Bangla Lyrics

পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।

ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
                         শিল্পীঃ সুবীর নন্দী
                         সুরকারঃ খন্দকার নুরুল আলম
                         গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
                        <<<<<<<<<<<<<<<<<<<<

মাঝি বাইয়া যাও রে।।



Bangla Lyrics


মাঝি বাইয়া যাও রে
অকুল অ ধরিয়ার মাঝে
আমার ভাংগা নাও রে মাঝি
বাইয়া যাও রে।।

ভেন্দা কষ্টের নৌকা কানি
মাঝ খানে তার ছাইরা
নাওয়ের আগায় তাইকা পাতায় গেলে
কখন যাবে খুইলা রে মাঝি
বাইয়া যাও রে।।
বিদ্দা শিক্ষা না করিতে
আগে করছো বিয়া
ও তুই বিনা দুষে গোলাম
রাইতের চাকা দিয়া রে মাঝি
বাইয়া যাও রে।।

তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না..ll



Bangla Lyrics


তুমি না থাকলে
সকালটা এতো মিষ্টি হতো না..
তুমি না থাকলে
মেঘ করে যেতবৃষ্টি হতো না..
তুমি না থাকলে মন কষাকষি,
করে হাসাহাসি নাক ঘষাঘষি
রাপা রাপপাপপা রাম পাম পা।


তুমি না থাকলে
চাঁদটার গায়ে পড়ে যেত মরচে
তুমি না থাকলে
কিপটে লোকটা হতো না যে খরচে

তোরে পুতুলের মত ll

Bangla Lyrics

তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে
সারাটি জীবন ভরে দেখব
আমি নেই নেই নেইরে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি
তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ
র্নিঘুম স্বপ্নে বাজেরে
আর নন্দিত বাধনের শিহরণ
দু’চোখরে জানালায় লাগেরে
তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখব
আর কপালেতে নীল টিপ পরিয়ে
প্রেমেরই আল্পনা আকব
তোর ভাবনার করিডোরে সারা দিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করেই আমি রাখব
আর শূন্য জীবনে আমারি
অনিমেষে জড়িয়ে রাখব

                 -----কুমার বিশ্বজিত

আমি তোমার সঙ্গে বেঁধেছি ll

Bangla Lyrics

আমি তোমার সঙ্গে বেঁধেছি
আমার প্রাণ সুরের বাঁধনে--
তুমি জান না,
আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ--
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে॥
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
বাঁশরি বাজাই ললিত-বসন্তে,
সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে॥

তুমি কি দেখেছ কভু ll

Bangla Lyrics

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।

গান-০৫ ll

Bangla Lyrics

চনমনে মন চপল নৃত্যে
সংজ্ঞা হারায় পূরবীতে
কত যে কারুকাজ দেহেরও ভাঁজে ভাঁঁজ
মাতোয়ারা করেছে  প্রাণটা যে আজ
পারবোনা আমি কাউকে বোঝাতে।

নূপুরের ঐ মাতাল সুরে
চায় পেতে মন কাছে তোরে
কী করে বোঝাই পূরবী তোর
তনুমনে ঝড় তোলা ও বাহুডোর
কতশত ফুল লুটিয়ে পড়ে
নৃত্যেরই তালে তালে তোরই চরণতলে
মগ্ন থাকি এই আমি তোরই নেশাতে...
কত যে কারুকাজ.........কাউকে বোঝাতে।

তোর ঐ রূপের সুধা
বাড়ায়  এ মনের ক্ষুধা
ঝনাৎ ঝনাৎ শব্দে মনে লাগে ধাঁধা
বুঝিনা আমি তুই মানবী না পরী
গড়েছে বিধি চন্দ্রকলার ঢালি ভরি
মায়াবি ও' দু'চোখে কি জাদু আছে
প্রাণটা তাতে মরে না বাঁচে
কিছুই পারবোনা তোকে বোঝাতে...
কত যে কারুকাজ.........কাউকে বোঝাতে।
                                   -----জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
০৬/০২/'২০০৩

Sunday, April 13, 2014

“মোর প্রিয়া হবে এসো রাণী” ll



Bangla Song

মোর প্রিয়া হবে এসো রাণী
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।

কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।

জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল ।

মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
        নজরুল গীতি 

কিছু কথা

নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের একটা মাধ্যম তৈরীর উদ্দেশ্য নিয়ে এই সাইটটির কাজে হাত দেই। অনেক নতুন মুখের সমাবেশে মুখোরিত এই সাইটটি আরও বিস্তিৃতি লাভ করবে, আরও অনেককে লেখা প্রকাশের সুযোগ করে দিতে পারবো এই উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছি ।

আন্তর্জালে হাতেগুনা কয়েকটি ওয়েব সাইট এবং কিছু ফেইসবুক পাতা ছাড়া এখনো তেমন কোনো উল্লেখযোগ্য মাধ্যম তৈরী হয়নি লেখা প্রকাশের জন্য।

যদি কেউ তার নিজের লেখা কবিতা, গান প্রকাশে ইচ্ছুক হন তাহলে লিখাগুলো এই ইমেইল এ পাঠিয়ে দিন----- bicoronblogspotcom@gmail.com

আমাদের লক্ষ্য নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের এই মাধ্যমটিকে আরো শক্তিশালী করে তোলা। আপনাদের সহযোগিতা কাম্য এই প্রয়াসে।

ধন্যবাদান্তে--বিচরণ